Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

খুলনায় বিএনপির কর্মসূচিতে টিয়ারশেল রাবার বুলেট নিক্ষেপ, আহত ১৫

খুলনা প্রতিনিধি:- খুলনায় বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে দলটির নেতৃবৃন্দ। এ সময় নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেলও নিক্ষেপ করা হয়। ঘটনাস্থলে প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আটজনকে পুলিশ আটক করেছে। 

পুলিশের দাবি, একটি মিছিল থেকে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছিল।বিদ্যুৎ, গ্যাসসহ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে মহানগর বিএনপির অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করার সময় শনিবার বিকাল সাড়ে ৩টার পর এ ঘটনা ঘটে। 

এর পরপরই কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

বিএনপি নেতৃবৃন্দের দাবি, দুপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচি ছিল। কেন্দ্রীয় নেতারা পার্টি অফিসের ভেতরে ছিলেন। অফিসের বাইরে নেতাকর্মীরা আসতে শুরু করার পরপরই পুলিশ বিনা কারণে তাদের ছত্রভঙ্গ করতে থাকে। নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করলে বেশ কয়েকজন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নেতাকর্মীদের আটক করে নিয়ে যায়। সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা আরও দাবি করেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছিল। কিন্তু পুলিশ তাদের সেই কর্মসূচিতে বাধা দিয়েছে। বিনা কারণে নেতাকর্মীদের ওপর হামলা ও আটক করেছে।মহানগর আহবায়ক শফিকুল আলম মনা যুগান্তরকে জানান, পুলিশ অতি উৎসাহী হয়ে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি বানচালের জন্য আমাদের ওপর হামলা করেছে। তারা আমাদের পার্টি অফিসের সামনে অবস্থানের শুরু থেকেই বাধা দেওয়া শুরু করে। 

তিনি বলেন, ছাত্রদলের ইস্তি, যুবদলের রুবাইয়েদসহ ১০/১৫ জন নেতাকর্মী পুলিশের হামলায় আহত হয়েছেন। পুলিশের হামলার সময় কেন্দ্রীয় নেতারা পার্টি অফিসের ভেতরে ছিলেন। কোনো কেন্দ্রীয় নেতা আটক নেই বলে তিনি নিশ্চিত করেন। কেএমপি ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম যুগান্তরকে জানান, বিএনপির কর্মসূচিতে আসা নেতাকর্মীদের মিছিল থেকে পুলিশের ওপর হামলা করা হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। যেটা ৭/৮ রাউন্ড হতে পারে। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:47 pm, Saturday, 1 April 2023
32 Time View