Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

স্বর্ণের দাম বেড়ে ১ লাখ ছুঁই ছুঁই

নিজেস্ব প্রতিবেদন:- দেশের বাজারে আবারো বাড়ল স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে।এতে সবথেকে ভালো মানের স্বর্ণের দাম লাখ টাকা ছুঁই ছুঁই।

সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭২৮ টাকা বাড়িয়ে নতুন দাম ঠিক করা হয়েছে। এতে এই মানের স্বর্ণের ভরির দাম পড়বে ৯৯ হাজার ১৪৪ টাকা। রোববার থেকে এ দাম কার্যকর হবে।শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।এর আগে গত ২৪ মার্চ স্বর্ণের দাম বাড়ানো হয়। তার আগে ২২ মার্চ ও ২৩ মার্চ স্বর্ণের দাম কিছুটা কমানো হয়। কিন্তু তারও আগে ১৮ মার্চ এক লাফে ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে রেকর্ড ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়। এতে ৯৮ হাজার ৭৯৪ টাকা দাম হয় এই মানের স্বর্ণের ভরি।

নতুন দাম অনুযায়ী, রোববার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ৯৯ হাজার ১৪৪ টাকা। যা দেশের বাজারে এর আগে কখনো এক ভরি স্বর্ণের দাম ৯৯ হাজার টাকা হয়নি।২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়ানো হয়েছে। এতে রোববার থেকে এই মানের স্বর্ণের প্রতি ভরির দাম পড়বে ৯৪ হাজার ৬৫৩ টাকা।

আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছে। এতে রোববার থেকে এই মানের স্বর্ণের ভরি কিনতে লাগবে ৮১ হাজার ১২৩ টাকা।এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৫৯৩ টাকা করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:51 pm, Saturday, 1 April 2023
17 Time View