Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

শপিং ব্যাগে ৫ হাজার ইয়াবা, র‌্যাবের হাতে ইউপি সদস্য আটক

টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইলে পাঁচ হাজার ৩৮০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য ও এক যুবককে আটক করেছে র‌্যাব।  শনিবার ভোর রাতে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশের গোল চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হচ্ছেন, দিনাজপুরের বিরামপুর উপজেলার বিজুল কঞ্চিগাড়ি গ্রামের মৃত নজিবুদ্দিনের ছেলে দিওর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আকরামুল হক (৪৭) ও দিওর গ্রামের  ওয়াজেদের ছেলে মোক্তার হোসেন (২৮)।বিষয়টি নিশ্চিত করে শনিবার বিকেলে র‌্যাব ১৪ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার মাঝরাতে তিনি জানতে পারেন দুইজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্যের একটি চালান নিয়ে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের গোল চত্বর মোড় এলাকায় অবস্থান করছে। 

শনিবার ভোর রাতে র‌্যাবের একটি দল ওই স্থানে পৌঁছালে আকরামুল হক ও মোক্তার হোসেন দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। মোক্তার হোসেনের হাতে থাকা একটি শপিং ব্যাগ হতে পাঁচ হাজার ৩৮০ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে তারা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এবং তারা মাদক ব্যবসা পরিচালনা করার জন্য প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করত।

তারা ঢাকা মহানগর হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে দিনাজপুর জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে। উদ্ধার আলামতসহ গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:56 pm, Saturday, 1 April 2023
23 Time View