Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে সার্জেন্টের কাছে ধরা

কাকলি সুলতানা ঢাকা:- নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে সার্জেন্টের কাছে ধরা খেলেন এক প্রতারক। তার নাম মোহাম্মদ সানাউল্লাহ সরকার। ইতোমধ্যে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার দুপুরে রাজধানীর ওয়ারী থানাধীন ইত্তেফাক মোড়ে ফোর্সসহ দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। এ সময় মতিঝিলের দিক থেকে আসা একটি মোটরসাইকেলে হেলমেটবিহীন আরোহীকে দেখে তিনি সেটিকে থামার সংকেত দেন। স্যুট পরা ওই আরোহীকে তিনি হেলমেট না পরার কারণ জানতে চান। এ সময় আরোহী নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার বলে পরিচয় দেন। তিনি সরকারি জরুরি কাজে যাচ্ছেন দাবি করে তার মোটরসাইকেল ছেড়ে দিতে নির্দেশ দেন। তিনি যে মোটরসাইকেলে যাচ্ছিলেন সেটি ভাড়ায়চালিত অ্যাপসভিত্তিক পাঠাও মোটরসাইকেল।

এ সময় সার্জেন্ট গালিব ওই আরোহীকে স্যার সম্বোধন করে কৌতূহল নিয়ে জানতে চান, স্যার আপনি কততম ব্যাচের বিসিএস ক্যাডার। উত্তরে তিনি জানান ২২তম ব্যাচের। সার্জেন্ট তার বিপি নম্বর জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই আরোহী। বলেন, আমি তোমার সুপিরিয়র, আমার নির্দেশ পালন করো। কথা না বাড়িয়ে মোটরসাইকেল ছেড়ে দাও। ধমক থেকে সন্দেহ হলে সার্জেন্ট তাকে একাধিক প্রশ্ন করেন। এ সময় তার অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ আরও বাড়ে সার্জেন্ট গালিবের। পরে ওয়ারী থানা পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের জেরার মুখে তিনি নিজের নাম মোহাম্মদ সানাউল্লাহ সরকার বলে জানান। একই সঙ্গে তিনি অতিরিক্ত পুলিশ সুপার কিংবা কোনো সরকারি কর্মকর্তা নন বলে জানান। এ ঘটনায় সার্জেন্ট গালিব বাদি হয়ে ওয়ারী থানায় একটি মামলা করেন। 

ওয়ারি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ভুয়া অতিরিক্ত পুলিশ সুপার এর আগেও বিভিন্নজনের সঙ্গে প্রতারণা করেছেন। প্রতারণার অভিযোগে ঢাকার খিলগাঁও থানায় এর আগে একটি মামলা হয়েছিল। তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:29 pm, Sunday, 2 April 2023
23 Time View