Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

আঞ্চলিক সড়কেও ন্যূনতম টোল আদায়ে প্রধানমন্ত্রীর অনুশাসন

মানিক মিয়া ঢাকা:-আঞ্চলিক সড়কেও টোল আদায়ের অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৪ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ অনুশাসনদেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি।

এ বিষয়ে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার গণমাধ্যমকে জানান, একনেক সভায় মুখ্য সচিব বিষয়টি তোলেন। আর উল্লেখ করেন, হাজার হাজার কোটি টাকা খরচ করে সড়ক করে দেয়া হচ্ছে। এরপর প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক সড়কেও নূন্যতম হারে হলেও টোল আদায়ের ব্যবস্থা করতে হবে।

সভায় সরকার প্রধান বলেন, হাওর এলাকায় পানি প্রবাহ বাধাগ্রস্থ হয়, এমন সড়ক নির্মাণ করা যাবে না। প্রয়োজনে এলিভেটেড সড়ক নির্মাণ করতে হবে।

পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ৬টি নতুন এবং ৫টি সংশোধনী প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে চার হাজার ২৫২ কোটি টাকা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:28 pm, Tuesday, 4 April 2023
32 Time View