Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

১১ কোটি টাকার স্বর্ণসহ ৩ পাচারকারী আটক

নড়াইল প্রতিনিধি:- ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে ১৩ কেজি ১৪৩ গ্রাম ওজনের ৬১টি সোনার বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি।

এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে কায়বা সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রীজ নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটক পাচারকারীরা হলেন নড়াইল জেলার লোহাগড়া থানার বড়দিয়া গ্রামের আলেক মোল্লার ছেলে জাহিদুর রহমান (৪৫), একই থানার মঙ্গলপুর গ্রামের ইনসান কাজীর ছেলে হৃত্তিক কাজী (২০) এবং যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ইউনুচ আলীর ছেলে বেল্লাল হোসেন (২৩)।বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায় কায়বা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে।

এমন সংবাদে বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহলদল কায়বা সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রীজ নামক স্থানে অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেলসহ তিনজন পাচারকারীকে থামতে বললে তারা দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করে।বিজিবি ধাওয়া করে তাদের মোটরসাইকেলসহ আটক করে।

পরে মোটরসাইকেলটি বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৬১ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১৩ কেজি ১৪৩ গ্রাম এবং সিজার মূল্য ১১ কোটি ২১ লাখ ৬৩ হাজার টাকা।খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক তিন পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। আটক সোনা ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।

তিনি আরও জানান, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ৩১ জন আসামিসহ মোট ৯৬ কেজি ১৪ গ্রাম সোনা আটক করা হয়েছে। যার মূল্য-৭৬ কোটি ১১ লাখ ১৯ হাজার ৯৪৫ টাকা। চোরাচালান প্রতিরোধে ২১ খুলনা বিজিবি ব্যাটালিয়ন সর্বদা তৎপর রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:03 am, Wednesday, 5 April 2023
18 Time View