Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

অপহরণের পাঁচ মাস পর কিশোর উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি:-অপহরণ ও ভারতের পাচার হওয়া এক কিশোরকে উদ্ধার করেছে ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। উদ্ধারকৃত বালকের নাম রাসেল আলী (১৪)। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার সুমিরদিয়া কলোনী ডাঙ্গাপাড়ার নাজমুল হকের ছেলে।

বুধবার (৫ এপ্রিল) সকাল ১১টায় পিবিআই কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পিবিআই পুলিশ সুপার মুহাম্মদ মাহাবুবুর রহমান।

পুলিশ সুপার জানান, গত বছরের ২৯ অক্টোবর নিখোঁজ হয় রাসেল। ওই ঘটনায় ৪ দিন পর রাসেলের দাদা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিখোঁজ জিডি করেন। জিডির সূত্র ধরে থানা পুলিশের পাশাপাশি পিবিআই ঝিনাইদহ নিখোঁজ সংক্রান্ত ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে চুয়াডাঙ্গা শহরের বাসস্ট্যান্ড পাড়ার কামাল হোসেন ও তানভীর আহমেদের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্থানীয় সদর থানায় মামলা দায়ের করেন।

পরে বাদীর আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার থেকে ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে দায়িত্ব দেয়া হয়। তদন্তের স্বার্থে বিশেষ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ও আসামিদের দফায়-দফায় জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে লোমহর্ষক ঘটনা। পরে রাসেলকে ভারতে পাঠিয়ে দেয়া হয়েছে বলে তারা স্বীকার করে। ঘটনার প্রায় ১৫০ দিন পর নিখোঁজ রাসেলকে সাতক্ষীরা সদর থানাধীন বৈকালী এলাকা থেকে উদ্ধার করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:42 pm, Wednesday, 5 April 2023
18 Time View