Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

নোয়াখালীতে হাসপাতালের ডাস্টবিনে মিললো নবজাতক!

নোয়াখালী প্রতিনিধি:-নোয়াখালীর জেলা শহর মাইজদী বাজারের আল-রাজী প্রাইভেট হাসপাতালের ডাস্টবিন থেকে সদ্যোজাত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া নবজাতককে নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

বুধবার (৫ এপ্রিল) সকাল ৭টার দিকে হাসপাতালের ডাস্টবিন থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে তাকে উদ্ধার করা হয়। তবে আল-রাজী হাসপাতালের সুপার ভাইজার মো.আনোয়ারের দাবি, আল-রাজী ও জাপান-বাংলাদেশ হাসপাতালের মাঝামাঝি স্থানের রাস্তা থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়েছে। নবজাতকটি তাদের হাসপাতাল থেকে উদ্ধার করা হয়নি।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মোহাম্মদ আবদুল আজিম জানান, সকালের দিকে থানা পুলিশ নবজাতকটিকে নিয়ে এলে আমরা তাকে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করি, শিশুটি সুস্থ আছে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে সুধারাম থানার ওসি মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে এক নবজাতককে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে অনেকেই উদ্ধারকৃত এ নবজাতককে শর্ত মেনে দত্তক নিতে চাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:56 pm, Wednesday, 5 April 2023
20 Time View