Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

চুয়াডাঙ্গায় পৌনে চার কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী থেকে ৪ কেজি ৪১৬ গ্রাম ওজনের ২২টি স্বর্ণের বারসহ সাঈদ খান (৪২) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক স্বর্ণের মূল্য তিন কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ১৩৪ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা পৌনে ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক সাঈদ খান দর্শনা থানা এলাকার মোবারকপাড়ার আব্দুর রাজ্জাম মন্ডলের ছেলে।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি দল বুধবার সকালে উথলী এলাকায় অবস্থান নেয়। এসময় দর্শনা অভিমুখে যাওয়া সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে সাঈদ খানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের ওজন ৪ কেজি ৪১৬ গ্রাম।

বিজিবি সহকারী পরিচালক আরও জানান, উদ্ধার স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। এ বিষয়ে আটক সাঈদ খানকে দর্শনা থানার সোপর্দ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:32 pm, Wednesday, 5 April 2023
33 Time View