Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত

নরসিংদী জেলা প্রতিনিধি:- তুচ্ছ ঘটনা কেন্দ্র করে নরসিংদীর আমদিয়ায় দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের আমদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারুল বেগম (৫০) ওই গ্রামের লোকমান হোসেনের স্ত্রী।

নিহতের মেয়ে শান্তা জানান, গত কয়েক মাস আগে বাড়ির আঙিনার একটি কাঁঠালগাছ কাটেন তার মা পারুল বেগম। ওই সময় গাছের একটি ডাল পড়ে দেবর রনির সীমানায় দেওয়া কাপড়ের বেড়া ভেঙে যায়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে বৃহস্পতিবার ইফতারের পর দেবর রনি ও তার স্ত্রী পারুলের সঙ্গে ঝগড়া বাধায়। 

ওই সময় রনির সহোদর বড় ভাই জসিম উত্তেজিত হয়ে পারুল বেগমকে ছুরিকাঘাত করেন। এতে পারুল মাটিতে লুটিয়ে পড়লে দুই দেবর রনি ও জসিম লাঠি দিয়ে উপর্যুপরি পেটাতে থাকে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। ওই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম উদ্দিন পলাতক রয়েছে।  

মাধবদী থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:31 pm, Friday, 7 April 2023
23 Time View