Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

সহজ ডটকমের সার্ভারে পড়ছে অতিরিক্ত চাপ, ট্রেনের অগ্রিম টিকিট বুকিংয়ে জটিলতা

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- ঈদ উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শনিবার (৮ এপ্রিল) অনলাইনে মিলছে ১৮ এপ্রিলের টিকিট।

গতকালের তুলনায় আজ বেশ চাপ বেড়েছে। আর এর ফলেই সহজ ডটকম থেকে অগ্রিম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে।এ নিয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানিয়েছেন, সহজ ডটকমে টিকিট বুকিংয়ের চাপ বেশি পড়ায় পেমেন্ট গেটওয়েতে আটকে যাচ্ছে। প্রতি মিনিটে ৮ হাজার হিট করার সক্ষমতা থাকলেও পড়ছে লাখের ওপর। আর এর কারণেই তৈরি হচ্ছে জটিলতা।

জানা গেছে, শতভাগ অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রমে আজ শনিবার বিক্রি করা হবে ২৫ হাজার ৭৭৮টি টিকিট। কমালুপর রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সার্ভারে প্রথম মিনিটে ১৩ লাখ বার হিট হয়। অথচ প্রতি মিনিটে ৮ হাজার হিট নেয়ার সক্ষমতা আছে সার্ভারে।কর্তৃপক্ষ জানায়, রংপুর, লালমনিরহাট, পঞ্চগড় ও কুড়িগ্রামের সব টিকিট শেষ হয়ে গেছে এরই মধ্যে। তবে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের অনেক টিকিট এখনও অবিক্রিত রয়েছে বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার। সার্ভারে ব্যাপক চাপের ফলে পেমেন্ট গেটওয়েতে আটকে যাচ্ছে বলেও জানিয়েছে সহজ ডটকম কর্তৃপক্ষ।এদিকে, বাড়িতে বসে অনলাইনে টিকিট না পেয়ে অনেকে ছুটে আসেন কমলাপুর স্টেশনে। টিকিট বিক্রি কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে সিন্ডিকেট ও কালোবাজারির অভিযোগও তোলেন অনেকে। তবে রেল কর্তৃপক্ষ বলছে, ট্রেনের আসন সংখ্যা সীমিত, স্বাভাবিকভাবেই সবাইকে টিকিট দেয়া সম্ভব নয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:01 pm, Saturday, 8 April 2023
38 Time View