Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

৪২ হেক্টরজুড়ে সূর্যমুখীর হাসি

অনলাইন ডেস্ক:- বিস্তীর্ণ ফসলের মাঠ। দূর থেকে দেখলে মনে হতে পারে বিশাল হলুদ গালিচা। একটু কাছে গেলে চোঁখে পড়বে মনমুগ্ধকর সূর্যমুখী ফুলের। ফুলে ফুলে ভরে গেছে ফসলের মাঠ। বাতাসের দোলে ফুলগুলো আমন্ত্রণ জানাচ্ছে তার সৌন্দর্য উপভোগের। চারদিকে হলুদ রঙের ফুলের মনমাতানো ঘ্রাণ আর মৌমাছিদের এক ফুল থেকে অন্য ফুলে ছুটে চলায় মুখরিত হয়ে উঠেছে কৃষকের জমি। যেন এক দৃষ্টিনন্দন বাগান। 

প্রতিদিন হলুদ গালিচা মতো সূর্যমুখীর হাসির বাগান দেখতে আর ছবি তুলতে ফসলের মাঠে ছুটছেন নানা বয়সি মানুষ। তবে সূর্যমুখী ফুলের মাঠ নিছক বিনোদনের জন্য নয়। মূলত ভোজ্যতেল উৎপাদনের মাধ্যমে খাদ্য চাহিদা মেটাতে ও তেলজাতীয় অন্য ফসলের চেয়ে সূর্যমুখীর চাষ অনেক সহজলভ্য এবং উৎপাদন খরচ কম হওয়ায় পটুয়াখালীর দশমিনায় ৪২ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ করেছেন কৃষকরা। 

আবহাওয়া অনুকূলে থাকায় সূর্যমুখী ফুলের বাম্পার ফলন হয়েছে। সূর্যমুখী ফুলের চাষে ফুল থেকে তেল, খৈল ও জ্বালানি পাওয়া যায়। প্রতি কেজি বীজ থেকে কমপক্ষে আধা লিটার তেল উৎপাদন সম্ভব হওয়ায় প্রতি বছর এ চাষে আগ্রহ বাড়ছে উপকূলীয় এ এলাকার কৃষকদের।

কৃষকরা জানান, অন্য ফসলের চেয়ে সূর্যমুখীর চাষ অনেক সহজলভ্য এবং উৎপাদন খরচ কম। তাই দিন দিন সূর্যমুখী চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। ফলন হয়েছে বাম্পার। খরচের চেয়ে দিগুণ লাভের আশা করছেন কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ যুগান্তরকে বলেন, এ বছর সূর্যমুখী চাষে বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি বিভাগ সব সময় কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সব সময় কৃষকদের খোঁজখবর নেওয়া হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:00 pm, Saturday, 8 April 2023
37 Time View