Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

খামার থেকে ৭ শতাধিক হাঁস ডাকাতি, ৯৯৯ নম্বরে ফোনে উদ্ধার

পাবনা প্রতিনিধি:- পাবনার সুজানগর উপজেলায় একটি হাঁসের খামার থেকে খামার মালিককে রশি দিয়ে হাত ও মুখ বেঁধে সাত শতাধিক হাঁস ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে শুক্রবার ভোররাত ৪টার দিকে উপজেলার গাজনার বিলের খয়রান এলাকায়।

ঘটনার পরপরই খামার মালিক সেলিম প্রামাণিক ৯৯৯ নম্বরে ফোন দিলে কাশিনাথপুর মোড় থেকে ডাকাতি হওয়া সাত শতাধিক হাঁস উদ্ধার করাসহ এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার ও পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা (কোনাগাঁতী) গ্রামের আবু সাইদের ছেলে লিমন ওরফে রিমন শেখ (২৬), কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় গ্রামের মৃত ইউসুব আলীর ছেলে আব্দুল বাছেত, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ভাদাস গ্রামের সেরাত আলীর ছেলে ইব্রাহিম আলী ও একই এলাকার ইউসুব আলীর ছেলে সোনাউল্লাহ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুজানগর থানার ওসি আব্দুল হান্নান জানান, এ ঘটনায় খামার মালিক সেলিম প্রামাণিক থানায় একটি মামলা করেছেন। মামলার ভিত্তিতে শুক্রবার বিকালে গ্রেফতারকৃতদের পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:18 pm, Saturday, 8 April 2023
43 Time View