Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৫

লক্ষ্মীপুর প্রতিনিধি:- লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নন্দনপুর এলাকায় দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে পুলিশ।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে ওই এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহতদের উদ্ধার করে রামগঞ্জ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, নন্দনপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ বিশেষ অবস্থান কর্মসূচি পালন করছিল দলীয় নেতাকর্মীরা। হঠাৎ ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। এ সময় উভয়পক্ষের সংঘর্ষ বাধে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুঁড়ে।এদিকে সংঘর্ষে উপজেলা ছাত্রলীগ সভাপতি অপু মাল ও সাধারণ সম্পাদক অভি, শেখ ফরিদ, রাসেল,আশিক, বিএনপি কর্মী আব্দুর রহমানসহ উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছেন।

জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রকি জানান, শনিবার বিকেলে ছাত্রলীগের শান্তি সমাবেশে হামলা চালায় ছাত্রদল-বিএনপি। এ সময় তারা ছাত্রলীগ নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর করে তাদের মারধর করে। এতে ছাত্রলীগের প্রায় আটজন নেতাকর্মী আহত হয়েছেন।জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, শনিবার বিকেলে বিএনপি’র শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা চালায় ছাত্রলীগ ও পুলিশ। এ সময় দলীয় নেতাকর্মীরা আহত হয়েছেন।

পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ্জামান আশরাফ বলেন, শনিবার বিকেলে দু’পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:32 pm, Saturday, 8 April 2023
19 Time View