Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

ঈদে ১৩ দিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা

মেহেদী হাসান ঢাকা:- ঈদের আগে ও পরে ১২ দিন এবং ঈদের দিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা থাকবে। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন।

রোববার দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে ঈদুল ফিতর উদযাপনে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের বলেন, যাত্রীদের সুবিধার্থে ঈদের আগে ৫ দিন, ঈদের দিন ও পরে ৭ দিন ফিলিং স্টেশন খোলা থাকবে।

ঈদুল ফিতর উদযাপনে সড়কপথে মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়কে শৃঙ্খলা কার্যকরের উপর গুরাত্বারোপ করেছেন তিনি।তিনি বলেন, যানজট নিরসন ও দুর্ঘটনা কমাতে সড়কে শৃঙ্খলা কিভাবে কার্যকর করা যায় সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে ৫ এবং পরে ৭ দিন ফিলিং স্টেশন ২৪ ঘন্টা খোলা থাকবে।তিনি বলেন, যানজট নিরসনে এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ, বগুড়া উত্তরাঞ্চলের রাস্তাটি যেন সচল থাকে।

গাজীপুর প্রথম অগ্রাধিকার। বিআরটি প্রকল্পের রাস্তা যেন চলাচল যোগ্য থাকে সে ব্যাপারে নির্দেশনা দেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী। আগামী অক্টোবর- নভেম্বর মাসে ঢাকায় একশটি বৈদ্যুতিক বাস চলবে বলে বলে সভায় জানান মন্ত্রী। পাশাপাশি যার যা দায়িত্ব তা যথাযথভাবে পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:36 pm, Sunday, 9 April 2023
11 Time View