সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২
যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক
যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র্যালি ও সভা
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ
শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
৩০ টাকায় ধান ও ৪৪ টাকা দরে চাল কিনবে সরকার
লিমা খাতুন :- আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য প্রতি কেজি বোরো ধানের দাম ৩০ টাকা এবং সিদ্ধ চালের দাম ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া গম ৩৫ টাকা করে কেনা হবে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।সব মিলিয়ে ১৬ লাখ ৫০ হাজার টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে চার লাখ টন ধান এবং ১২ লাখ ৫০ হাজার টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।অভ্যন্তরীণ সংগ্রহ ৭ মে থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
Tag :



























