Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

ছদ্মবেশে টিকেট কাটতে ইউএনও, চার জনের সাজা

শাহ আলম ব্রাহ্মণবাড়িয়া:- ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে ছদ্মবেশে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এসময় ট্রেনের টিকেটের দাম বেশি নেওয়ায় কাউন্টারের বিক্রেতাসহ এক নিরাপত্তা কর্মীকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে এসময় দুই জন টিকেট কালোবাজারিকে আটক ও তাদের চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ। তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন।

টিকেটের দাম বেশি নেওয়ায় যাদের সাজা দেওয়া হয়েছে তারা হলেন- কাউন্টারের টিকেট বিক্রেতা সালাউদ্দিন ও আরএনবি সদস্য বিপ্লব চন্দ্র দাস। দুই টিকেট কলোবাজারিরা হলেন- আয়েশা ও আরাফাত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকেট কালোবাজারির বিষয়টি দেশজুড়ে আলোচিত। এরই পরিপ্রেক্ষিতে ইউএনও’র নেতৃত্বে পরিচয় গোপন রেখে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। 

তিনি জানান, ছদ্মবেশে টিকেট কাটতে গেলে ৬০ টাকার টিকেট ১০০ টাকা চাওয়া হয়। দরদাম করার এক পর্যায়ে তারা বিষয়টি আঁচ করতে পেরে দৌড়ে পালাতে চেষ্টা করেন। পরে আনসার সদস্যদের দিয়ে ধরে আনা হয়।এর মধ্যে কাউন্টারের টিকেট সেলসম্যান ও রেলওয়ের নিরাপত্তা রক্ষীকে হাতেনাতে ধরা হয়। তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও দুই টিকেট কালোবাজারি আয়েশা ও আরাফাতকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:27 pm, Saturday, 15 April 2023
23 Time View