Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

রাজবাড়ীতে ১২ মামলার আসামিসহ গ্রেপ্তার ২ জন, অস্ত্র-গুলি জব্দ

রাজবাড়ী প্রতিনিধি:-রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ ১২ মামলার এক আসামি ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে শনিবার দুপুরে জানয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান। 

গ্রেপ্তাররা হলেন, শহরের সজ্জনকান্দা এলাকার মশিউর রহমান মিথুন (২৬) এবং তার সযোগী শ্রীপুর এলাকার হাবিব শেখ (২৯)।   ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিথুন ও তার সহযোগি হাবিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ, একটি ছুরি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

ওসি আরও বলেন, মিথুন এলাকায় কিশোর গ‍্যাং নেতা হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে হত‍্যা, মাদক, বিস্ফোরক, অস্ত্র, নারী ও শিশু নির্যাতনসহ ১২টি মামলা রয়েছে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর দুজনকে শনিবার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:37 pm, Saturday, 15 April 2023
22 Time View