Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

দেশের মানুষ এখন নিজেকে অনিরাপদ ভাবছে: জিএম কাদের

মেহেদী হাসান ঢাকা:- জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ‌স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে রাজনীতি করছি।

দুর্নীতি, দুঃশাসন, টেন্ডারবাজি ও দলবাজির বিরুদ্ধে আমাদের রাজনীতি। আমরা বৈষম্য মুক্ত কল্যাণ রাষ্ট্র গড়তে চাই। তিনি আরও বলেন, দশের মানুষ এখন নিজেকে অনিরাপদ ভাবছে। আমরা সুশাসন, আইনের শাসন ও ন্যায়বিচারভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির প্রেসিডিয়াম সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ পার্টি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে জিএম কাদের এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে চলছে। দেশের মানুষ এখন জাতীয় পার্টির ওপর আস্থা রাখে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:34 pm, Tuesday, 18 April 2023
23 Time View