Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

বাড়ি থেকে ডেকে নিয়ে মাদক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাড়ি থেকে ডেকে নিয়ে কিতাব আলী (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে মঙ্গলবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। লাশের পাশ থেকে দুই পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত কিতাব আলী (৪৮) জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।পুলিশ জানায়, বুধবার সকালে উপজেলার কাদিপুর গ্রামের মাঠে কিতাবের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। মাদক ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ঘটনাটি অধিকতর তদন্তে কাজ করছে ঝিনাইদহ সিআইডি পুলিশের ক্রাইমসিন ইউনিট ও পিবিআই পুলিশসহ জেলা পুলিশের একাধিক টিম। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি কাদিপুরে ঘর জামাই থাকতেন কিতাব। দীর্ঘদিন থেকে তিনি ও তার স্ত্রী মাদক ব্যবসা করে আসছিলেন। তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা। তিনি যুগান্তরকে বলেন, খুনের রহস্য উদঘাটনের জন্য বিভিন্ন সোর্সের মাধ্যমে তদন্তের কাজ চলছে। খুব শিগগিরই এ ঘটনার রহস্য উন্মোচনসহ আসামি ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:40 pm, Wednesday, 19 April 2023
17 Time View