Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

অসহায়-দুস্থদের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার

নিজেস্ব প্রতিবেদক:- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চলতি সপ্তাহে দেশব্যাপী অসহায় ও দুস্থ মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের পক্ষ থেকে। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, পোলাও চাল, চিনিগুঁড়া চাল, ডাল, আটা, চিনি, তেল, সেমাই, নুডলস, চা পাতা, দুধ, লবণ, আলু, পেঁয়াজ ও মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের বরিশাল, পটুয়াখালী, বরগুনা, গোপালগঞ্জ, ঝালকাঠি, ফিরোজপুর, বাগেরহাট; ১০ পদাতিক ডিভিশনের রামু বাজার, পাঞ্জেখানা বাজার, থোইংগ্যাকাটা বাজার, পানেরছড়া বাজার, চকরিয়া, ফাঁসিয়াখালী, আলীকদম; ১১ পদাতিক ডিভিশনের শাহাজাহানপুর, মাগুড়গাড়িতে অবস্থিত জামুন্না পল্লী বন্ধু স্কুল মাঠ সংলগ্ন এলাকা, নাগেরভিটা এলাকা; ১৭ পদাতিক ডিভিশনের সিলেট জেলার গোয়াইনঘাট, কানাইঘাট, গোলাপগঞ্জ, বিশ্বনাথ; মৌলভীবাজার জেলার কুলাউড়া ও জুড়ী; সুনামগঞ্জ জেলার ছাতক, কোম্পানীগঞ্জ; হবিগঞ্জ জেলার মাধবপুর, লাখাই উপজেলা; ১৯ পদাতিক ডিভিশনের শেরপুর, নেত্রকোনা; ৫৫ পদাতিক ডিভিশনের খুলনা, টুঙ্গিপাড়া, নড়াইল, যশোর; ৬৬ পদাতিক ডিভিশনের পার্বতীপুর, লালমনিরহাট, কাওনিয়া, কুড়িগ্রাম, দেবিগঞ্জ, রাণীসংকাইল; ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড ঝিলংজা, লেম্বছড়ি, থিংকুপাড়া, থানচি, পোয়ামহুরী আর্মি ক্যাম্প, ডবলমুরিং, বন্দর এলাকা দামপাড়া, সাইচাল আর্মি ক্যাম্প এবং ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড কেরানীগঞ্জ, ঢাকা কটন মিল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকা, বাসাবো সবুজবাগ; পাবর্ত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক রামগড়, মানিকছড়ি, গুইমারা উপজেলায় সর্বমোট ৬১৩০টি পরিবারের মধ্যে এসব বিতরণ করা হয়। 

এছাড়াও পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই অসহায় ও দুস্থ আরও ১১ হাজার ৮৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:52 pm, Wednesday, 19 April 2023
13 Time View