Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

ঈদের নামাজে জুতা হারানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ 

সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মাইজখলা গ্রামে ঈদের নামাজের সময় মসজিদের সামনে থেকে জুতা হারানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের ১৮ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ এপ্রিল) দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই গ্রামে ঈদের নামাজের পর এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তি দোয়ারাবাজার উপজেলার মৃত ইদ্রিস আলীর ছেলে আবুল কাশেম (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মাইজখলা গ্রামের মসজিদে ঈদের নামাজ শেষে জুতা হারিয়ে যায় এক শিশুর। এ নিয়ে বিরোধের জের ধরে গ্রামের জালাল শাহ ও নিহত আবুল কাশেমের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সংঘর্ষে গুরুতর আহত আবুল কাশেমকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, শনিবার সকালে ঈদের নামাজের পর বাচ্চার জুতা হারানো নিয়ে রহমত মিয়া ও শান্ত মিয়ার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় একজন হাসপাতালে নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকেই দুই পক্ষের ১৮ জনকে আটক করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর হত্যা মামলা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:57 pm, Saturday, 22 April 2023
18 Time View