Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

৯৯৯-এ মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ৮ বছরের শিশুর, আটক মা

কাকলি সুলতানা ঢাকা:- জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে ৮ বছরের এক শিশু। ওই শিশুর অভিযোগ পেয়ে শিশুটি ও তার মাকে থানায় নিয়ে যায় পুলিশ।

শুক্রবার (২০ এপ্রিল) বিকেলে ফোনকল পেয়ে শিশুটিকে উদ্ধার ও তার মাকে (৩০) আটক করে থানায় নিয়ে যায় মিরপুর মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, অভিযোগকারী শিশুটি মিরপুর ৬০ ফিট এলাকার একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

অভিযোগকারী শিশু পুলিশকে জানিয়েছে, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। আর এ কারণে মা তাকে প্রায়ই মারধর করেন। কখনো কোনো বিপদে পড়লে ৯৯৯-এ কল দিতে বলেছিল তার বাবা। ৯৯৯-এ কল দিলে পুলিশ আসে বলেও জানিয়েছিল তার বাবা। এজন্য সে মোবাইল ফোনে ৯৯৯-এ কল দিয়েছিল।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, ৯৯৯-এ কল দিলে সেখান থেকে শিশুটির প্রাথমিক অবস্থান জেনে নেয়া হয়। এরপর ৯৯৯-এ দায়িত্বরত কর্মকর্তা সরাসরি ওসি মহসীনকে সংযুক্ত করেন। তখন মিরপুর মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে ওই শিশুর মাকে আটক করে।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, শিশুটির বাবা পেশায় এসির মেকানিক, মা গৃহিণী। শিশুটিকে মায়ের কাছে নিরাপদ মনে করছে না পুলিশ। তাদের পরিবারের অন্য সদস্য ও স্বজনদের থানায় ডাকা হয়েছে। সবার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। আলোচনা করে কোনো সমাধান না হলে শিশুটির মাকে আদালতে পাঠানো হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:15 pm, Sunday, 23 April 2023
36 Time View