Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ ভিড়ল মাতারবাড়িতে

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:– দেশের ইতিহাসে সবচেয়ে বড় পণ্যবাহী জাহাজ কক্সবাজারের মাতারবাড়ি সমুদ্র বন্দরের এসে ভিড়েছে। এমভি অউসু মারো নামের এ জাহাজটি মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে এসেছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে মাতারবাড়ি বন্দরে এসে জাহাজটি পৌঁছায়।

বন্দর কর্তৃপক্ষ জানায়, এমভি অউসু মারো নামের জাহাজটি ২৩০ মিটার দীর্ঘ এবং এর গভীরতা ১৪ মিটার। এটি দেশের বন্দরে নোঙর করা সবচেয়ে বড় পণ্যবাহী জাহাজ। মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ৮০ হাজার টন কয়লা নিয়ে কক্সবাজারের মাতারবাড়ি সমুদ্র বন্দরের জেটিতে পণ্যবাহী জাহাজটি এসেছে। চলতি মাসের ১৩ এপ্রিল ইন্দোনেশিয়া থেকে ৮০ হাজার টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি অউসু মারো।

মাতারবাড়ি বন্দর এখনও সম্পূর্ণ চালু হয়নি। এর নির্মাণ কাজ চলমান রয়েছে। এরই মধ্যে ১১২টি জাহাজ ভিড়েছে। মূলত এসব জাহাজে বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি এসেছিল। এবারই প্রথম নিয়ে আসা হলো বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের কয়লা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:20 pm, Tuesday, 25 April 2023
29 Time View