Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি

কাকলি সুলতানা ঢাকা// জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

বুধবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছানোর কথা রয়েছে তার।গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে পৌঁছবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন তিনি।

মাহবুবুল আলম জানান, জেলাবাসী উৎসাহের সঙ্গে অধীর আগ্রহে রাষ্ট্রপতিকে বরণ করতে অপেক্ষা করছেন। সব রাষ্ট্রীয় কর্মসূচি শেষে একই দিন বিকেলেই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ঢাকায় ফিরে যাবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:26 am, Wednesday, 26 April 2023
22 Time View