Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

মাদক ছেড়ে স্বর্ণ পাচার

নওগাঁ জেলা প্রতিনিধি:- নওগাঁর ধামইরহাট উপজেলার চকিলাম সীমান্তে ভারতে পাচারকালে ৭শ’ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। স্বর্ণগুলো সৌদি আরবের তৈরি। ২৪ ক্যারেট। বাংলাদেশ হয়ে বৃহস্পতিবার রাতে ভারতে পাচার করছিল চোরাকারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে কিবরিয়া নামে এক চোরাকারবারিকে আটক করে তল্লাশি চালিয়ে স্বর্ণগুলো জব্দ করে বিজিবি।

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কর্মকর্তারা বিষয়টি তুলে ধরেন।

১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন জানান, ধামইরহাটের চক শবদল গ্রামের মো. কিবরিয়া দীর্ঘদিন যাবত মাদক চোরাচালানের সাথে জড়িত ছিল। সম্প্রতি স্বর্ণ পাচার করার নতুন রুট তৈরি করছিল। কিবরিয়া শরীরে লুকিয়ে অভিনব কায়দায় স্বর্ণের বারগুলো ভারতে পাচার করছিল। উদ্ধার স্বর্ণের বাজার মূল্য প্রায় ৫৪ লাখ টাকা। মামলা দায়ের করার পর কিবরিয়াকে ধামইরহাট থানায় হস্তান্তর করা হবে। উদ্ধার স্বর্ণের বারগুলো নওগাঁ ট্রেজারি অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

অন্যদিকে সীমান্তে চোরাকারবারির সময় প্রায় ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও শিশু খাদ্য উদ্ধার করেছে বিজিবি। চোরাকারবারি রোধে সীমান্ত পাহারা আরও জোরদার করার কথা জানান ১৪ বিজিবির অধিনায়ক হামিদ উদ্দিন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:50 pm, Friday, 28 April 2023
21 Time View