৩৮ মামলার আসামি মবু ডাকাত গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:- কিশোরগঞ্জে অস্ত্র ও মাদকসহ ৩৮ মামলার পলাতক আসামি মবু ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ভেড়ভেড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি উপজেলার উত্তর কালিকাপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। বর্তমানে উপজেলার কাউয়ারমোড় এলাকায় পরিবারসহ বসবাস করে আসছেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, মবু ডাকাতের নামে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, অস্ত্র ও মাদকের ৩৮টি মামলা রয়েছে।