Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

আবারও বাড়ল সয়াবিন তেলের দাম

মানিক মিয়া:- রোজা শেষে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ১২ টাকা বাড়ানো হয়েছে। নতুন দর নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা লিটার।

বৃহস্পতিবার থেকেই নতুন মূল্য কার্যকর হবে। ভোজ্যতেল উৎপাদক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোজ্যতেল আমদানিতে সরকার প্রদত্ত ভ্যাট অব্যাহতি গত ৩০ এপ্রিল তারিখে শেষ হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে তারা এই নতুন মূল্য নির্ধারণ করেছে।

খোলা তেল ও পাম অয়েলের দামও বাড়ানো হয়েছে।নতুন দাম অনুযায়ী, লিটারপ্রতি খোলা সয়াবিন ১৭৬ টাকা। এক লিটার খোলা পাম সুপার তেলের দর ১৩৫ টাকা ধার্য করা হয়েছে। 

এর আগে খোলা সয়াবিন তেলের দাম ছিল প্রতি লিটার ১৬৭ টাকা ও বোতলজাত প্রতি লিটার ১৮৭ টাকা। এছাড়া ৫ লিটারের বোতলের দাম ছিল ৯০৬ টাকা।  এখন ৫ লিটারের বোতল ৫৪ টাকা বাড়িয়ে ৯৬০ টাকায় বিক্রি হবে। খোলা পাম তেলের আগের দাম ছিল ১১৭ টাকা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:34 pm, Thursday, 4 May 2023
35 Time View