সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২
যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক
যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র্যালি ও সভা
ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ
শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
আগুন সন্ত্রাসে জড়িত বিএনপি নেতাদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি তথ্যমন্ত্রীর
আগুন সন্ত্রাসে জড়িত বিএনপি নেতাদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (৪ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে অগ্নিসন্ত্রাসী ও হুকুমদাতাদের বিচারের দাবিতে প্রতীকী অনশনে এ দাবি জানান তিনি।তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর কোথাও রাজনীতির নামে আগুন দিয়ে মানুষ হত্যা করা হয়নি। তবে ১৩-১৪ সালে বিএনপি জামায়াত জীবন্ত মানুষকে আগুন দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, তারেক রহমান ও মির্জা ফখরুলের নির্দেশে এই হত্যাকাণ্ড চালানো হয়েছিল। তাই এসব ঘটনায় দায়েরকৃত মামলার দ্রুত বিচার না করলে আবারও এ ধরনের ঘটনা ঘটতে পারে।এ সময় তথ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, বিদেশি রাষ্ট্রদূতসহ অনেকে এখন মানবাধিকারের কথা বলছে। কিন্তু আগুন সন্ত্রাসের শিকার মানুষের অধিকার নিয়ে তারা কথা বলে না বলেও জানান তিনি।
Tag :


























