Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

তৃণমূল বিএনপির চেয়ারম্যান হচ্ছেন হুদাকন্যা অন্তরা

মেহেদী হাসান ঢাকা:- তৃণমূল বিএনপির চেয়ারম্যান হতে যাচ্ছেন সাবেক বিএনপি নেতা ও মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে ব্যারিস্টার অন্তরা সেলিমা হুদা। বাবার মৃত্যুতে তার প্রতিষ্ঠিত দলটির চেয়ারম্যানের শূন্য আসনে বসতে যাচ্ছেন অন্তরা।নাজমুল হুদার প্রেস সচিব তারেক হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা মৃত্যুবরণ করেন। ব্যারিস্টার নাজমুল হুদা মারা যাওয়ায় তার পদটি শূন্য হয়ে আছে। এমতাবস্থায় গঠনতন্ত্র মোতাবেক ৯০ দিনের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শূন্য পদটি পূরণ করার বিধান রয়েছে।

এতে আরও বলা হয়, গত ২২ মার্চ এক জরুরি সভা ও আজ (৫ মে) সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদটি পূরণ করা হয়। আগামীকাল (শনিবার) এক সংবাদ সম্মেলনে মাধ্যমে দেশবাসীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম প্রকাশ করা হবে।দলীয় সূত্র বলছে, বৈঠকে সবাই চেয়েছিল নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোন। কিন্তু সিগমা হুদা চান, মেয়ে বাবার প্রতিষ্ঠিত দলের চেয়ারম্যান হোক।

তৃণমূল বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার দুপুর ১২টায় সাইনপুকুর, স্যুট, বাসা নম্বর-৮/সি, রোড নম্বর-১৪৩, গুলশান-১ (শ্যুটিং ক্লাব ও এসিসিএল ক্লাবের সামনে) তৃণমূল বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন তৃণমূল বিএনপির ঊর্ধ্বতন নেতারা।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি নাজমুল হুদার তৃণমূল বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। দলটিকে প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ‘সোনালি আঁশ’। তখন নাজমুল হুদা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দলটি নিবন্ধন পাওয়ার পরই মারা যান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:31 pm, Friday, 5 May 2023
15 Time View