Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

মৌমাছির কারণে বিমান উড়তে দেরি!

অনলাইন ডেস্ক:- যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের রাজধানী হাউজটনে জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে ঘটে গেল বিরল একটি ঘটনা। উড্ডয়ন করবে এমন একটি বিমানের পাখায় জমায়েত হয়েছিল কয়েক হাজার মৌমাছি।

আর এ কারণেই হাউজটন থেকে আটলান্টাগামী ডেল্টা এয়ারলাইন্সের একটি আভ্যন্তরীণ রুটের ফ্লাইট বিলম্বিত হয় কমপক্ষে চার ঘণ্টা। খবর নিউইয়র্ক পোস্টের। প্রতিবেদনে বলা হয়েছে- ফ্লাইটটি উড্ডয়নের কথা ছিল বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটে। কিন্তু ওই মৌমাছির কারণে তা বিকাল ৪টা ৩০ মিনিটের আগে আকাশে পাখা মেলতে পারেনি। মৌমাছিগুলোকে তাড়াতে বারবার ব্যর্থ হচ্ছিল কর্তৃপক্ষ। একপর্যায়ে তারা সফল হয়। বিমানটি উড্ডয়ন করে।

ওই বিমানের একজন যাত্রী ছিলেন অঞ্জলী ইনজেতি। তিনি একজন সাংবাদিক ও লেখিকা। তিনি টুইটারে লিখেন- হাউজটন থেকে আমার ফ্লাইট বিলম্বিত হচ্ছে। কারণ বিমানের একটি পাখায় জমায়েত হয়েছে মৌমাছি।তিনি আরও লিখেন- মৌমাছিগুলোকে তাড়িয়ে না দেওয়া পর্যন্ত বিমানটি ছাড়তে পারছে না; কিন্তু কিভাবে এ ঘটনা ঘটল?

আমরা যখন আকাশে উড়ব, তখন মৌমাছিগুলো সরে যেতে পারল না? বিমানের কাছে গিয়ে স্প্রে করতে দেওয়া হচ্ছে না কন্ট্রোলারদেরও।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:17 pm, Sunday, 7 May 2023
25 Time View