Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

ড. ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকির মামলা: পাওনা টাকা আদায়ে হাইকোর্টে আবেদন; সোমবার আদেশ

মানিক মিয়া ঢাকা:- ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে ১১০০ কোটি টাকা কর ফাঁকির নোটিশ দিয়েছিল রাজস্ব বিভাগ। সেই নোটিশ স্থগিত চেয়ে রিটও করেছিলেন এই নোবেলজয়ী। এবার সেই অর্থ আদায়ে হাইকোর্টে আবেদন করেছে এনবিআর।

আগামীকাল সোমবার (৭ মে) এ বিষয়ে আদেশ দেবেন সর্বোচ্চ আদালত।একের পর এক মামলায় আইনি লড়াই করতে হচ্ছে নোবেলজয়ী ডক্টর মুহাম্মাদ ইউনূসকে। শ্রম আদালতে শ্রমিকের মামলার পর সামনে এলো এনবিআরের করা কর ফাঁকির মামলা। সরকারের পক্ষ থেকে রোববার হাইকোর্টে নতুন তথ্য জমা দেয়া হয়েছে। বলা হয়েছে, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ১১০০ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে ডক্টর ইউনূসের দুই প্রতিষ্ঠান।

এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস বলেন, গ্রামিণ কল্যাণ ও গ্রামিণ টেলিকম ট্রাস্টের বিরুদ্ধে পিটিশন হয়েছে। আমাদের কাছে প্রসিডিওর আছে। সে অনুযায়ী নোটিশ করা হয়েছিল। আর সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে তারা মামলা করে। ফলে এই প্রক্রিয়া বন্ধ আছে, সরকারের রাজস্ব আদায় কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

মূলত এসব নোটিশ স্থগিত চেয়ে ২০১৭ সালে ২টি ও ২০২০ সালে একটি রিট করেছিলেন নোবেলজয়ী ইউনূস। বলা হচ্ছে, গ্রামীণ কল্যাণের একটিতে ৫৭৬ কোটি ৯৪ লাখ ৫৭ হাজার ৮২৩ এবং আরেকটিতে ৩৫৪ কোটি ৭৯ লক্ষ ৮৯ হাজার ৫৪৭ টাকা পাওনা আছে সরকারের।

অপর প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের একটিতে সরকারের পাওনার পরিমাণ ২১৫ কোটি টাকা।রোববার আদালতের কাছে এই মামলার দ্রুত নিষ্পত্তির আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন সমরেন্দ্র নাথ বিশ্বাস। এ ক্ষেত্রে কিছু আইন ভঙ্গের ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।ডক্টর ইউনুসের বিরুদ্ধে আরও ক’টি মামলায় কয়েক’শ কোটি টাকার ফাঁকির বিষয়ে চলতি মাসের মাঝামাঝি শুনানি হবে হাইকোর্টে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:34 pm, Sunday, 7 May 2023
31 Time View