Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

৫০০ বছরের শাহী মসজিদের শিলালিপিতে আম!

রাজশাহী :-প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ৫০০ বছরের পুরনো রাজশাহীর বাঘা শাহী মসজিদ। এই মসজিদের শিলালিপিতে আমের ঐতিহ্য বহন করছে। ১৫২৩-১২২৪ খ্রিস্টাব্দে (হিজরি-৯৩০) হোসেন শাহর পুত্র নুসরাত শাহ শাহী মসজিদ নির্মাণ করেন। এই শাহী মসজিদের শিলালিপিতে আমের টেরাকোটা অংকিত আছে, যা থেকে প্রমাণিত হয় বাঘার আমের সুখ্যাতি প্রাচীন আমল থেকে স্বীকৃত।

জানা যায়, রাজশাহীর ৯ উপজেলায় ১৯ হাজার ৫৭৮ হেক্টর আমবাগানের মধ্যে বাঘা উপজেলায় ৮ হাজার ৫৭০ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। উপজেলায় উল্লেখয্গ্যে আমের মধ্যে গোপাল ভোগ, হিমসাগার, আম্রপালি, ল্যাংড়া, তোতাপরি, ফজলি, লকনা। এই আম রপ্তানি করা হচ্ছে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে, পর্তুগাল, ফ্রান্স, রাশিয়া, ফিনল্যান্ড, হংকং, ডেনমার্ক, ইতালি, ভারত, পাকিস্তান, শ্রীলংকাসহ বিশ্বের বিভিন্ন দেশে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার শফিউল সুলতান বলেন, ইতোমধ্যে বাঘার আম দেশে সুপরিচিতি অর্জন করেছে। ২০১৬ সাল থেকে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহায়তায় ২০১৬ সাল থেকে আম বিদেশে রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। তার সহায়তায় গত মৌসুমে ৩৬ টন আম বিদেশে পাঠিয়েছিলাম।

চলতি মৌসুমের শুরুতে ৪ মে ঢাকার মতিঝিলের আম রপ্তানিকারক প্রতিষ্ঠান আদব ইন্টারন্যাশনালের মাধ্যমে হংকং ও ইতালিতে ৪৪০ কেজি আম রুপ্তানি করা হয়েছে। এ মৌসুমে ২ কোটি টাকার আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হেক্টরপ্রতি ১৩ দশমিক ২০ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:28 pm, Monday, 8 May 2023
46 Time View