Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

আম পাড়া নিয়ে সংঘর্ষ ও ছুরিকাঘাত, আহত ৩

চট্টগ্রাম:- চট্টগ্রামের পটিয়ায় আম পাড়া নিয়ে সংঘর্ষ ও ছুরিকাঘাতে ৩ জন আহত হয়েছেন। উপজেলার বড়লিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বড়লিয়া ইউনিয়নের নুরুল ইসলামের পুত্র আবুল বশর (৫৬), একই এলাকার মোহাম্মদ মহিউদ্দিন (৪৮) ও তার স্ত্রী শামীমা আকতার (৩০)। বৃহস্পতিবার একই স্থানে সকাল ও দুপুরে পৃথক দুই সময়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার বড়লিয়া ইউনিয়নে বিরোধীয় জমি নিয়ে বিরোধ ও আদালতে মামলা রয়েছে। বিরোধীয় জমিতে একটি আমগাছের আম নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ প্রকাশ্যে আসে। বৃহস্পতিবার পৌনে ১১টার দিকে আম পাড়া নিয়ে মোহাম্মদ মহিউদ্দিন একই এলাকার আবুল বশরকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করে। 

পরবর্তীতে হামলার শিকার লোকজন মোহাম্মদ মহিউদ্দিনকে ঘর থেকে ডেকে নিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনার পর আহতদের উদ্ধার করেন স্থানীয়রা। এদের মধ্যে আবুল বশরকে পটিয়া হাসপাতাল ও মহিউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পটিয়া থানার উপ-পরিদর্শক সঞ্জয় ঘোষ জানিয়েছেন, আম পাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি পক্ষ থেকে অভিযোগ দায়ের করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:58 pm, Thursday, 11 May 2023
17 Time View