Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন যশোর সীমান্ত দিয়ে ঢুকছে বিকল্প মাদক, আড়ালে গডফাদাররা সাগরদাঁড়ী স্কুলের মিটিং চলাকালে শিক্ষকদের উপর হামলা; প্রতিবাদে মানববন্ধন সাত দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম যশোরে বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতিকে কুপিয়ে হত্যা, আটক ১ এনসিপি ছাড়লেন যশোরের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ চান রাষ্ট্রপতি যশোর বোর্ডে বিশেষ সম্পূরক পরীক্ষায় অংশ নেবে ৩৯ হাজার শিক্ষার্থী এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২

বরিশালে তেল ট্যাংকার বিস্ফোরণে নিহত ২

বরিশাল:-বরিশালের কীর্তনখোলা নদীতে তেলের ট্যাংকার বিস্ফোরণে ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।
 জাহাজের ভেতরে ইঞ্জিন রুমে সংঘটিত এ বিস্ফোরণের ফলে ২ জন নিহত হওয়া ছাড়াও ১ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া গুরুতর আহত ৩ জনকে ভর্তি করা হয়েছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। ইঞ্জিন রুম প্রচণ্ড উত্তপ্ত থাকায় সেখানে ঢুকে উদ্ধার কাজ চালাতে পারছে না ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, ৩ দিন আগে জ্বালানি তেল নিয়ে এমটি এবাদ ১ নামের জাহাজটি বরিশালে পৌঁছে কীর্তনখোলা নদীতে নোঙর করে। আজ বিকালে এখনকার মেঘনা ডিপোতে তেল খালাস করার কথা ছিল। বিকাল ৫টার দিকে ইঞ্জিন রুমে থাকা এয়ার কমপ্রেসার মেশিন চালু করার সাথে সাথে জাহাজে বিস্ফোরণ ঘটে। 

এ সময় ইঞ্জিন রুমে থাকা ৬ জনের মধ্যে ৩ জন বেরিয়ে এলেও ২ জনের মৃত্যু ঘটে এবং একজন নিখোঁজ হন। যে দুজন মারা গেছেন তারা হলেন চট্টগ্রামের বাবুল কান্তি দাস এবং স্বাধীন হালদার। 

ইঞ্জিন রুমের ভেতর প্রচণ্ড উত্তপ্ত থাকায় উদ্ধার অভিযান চালাতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। জাহাজটি বর্তমানে কীর্তনখোলা নদীর পূর্ব তীরে রয়েছে। জাহাজে জলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:01 pm, Thursday, 11 May 2023
20 Time View