Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

রংপুরে মাদরাসা ছাত্রের চোখ ওপড়ানো লাশ উদ্ধার, আটক ৭ শিক্ষক

রংপুর জেলা প্রতিনিধি:- রংপুরে পাগলাপীরের আল জমিয়াতুল ইসলামিয়া নুরুল কোরআন কওমি মাদরাসার পাশের আখ খেত থেকে উদ্ধার হয়েছে কওমি মাদরাসা ছাত্র সাহিনুর ইসলামের (১২) লাশ।

এ হত্যার রহস্য উদঘাটনে প্রতিষ্ঠানটির ৭ শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।মঙ্গলবার (১৬ মে) দুপুরে উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সাহিনুরের লাশ হাসপাতালে পাঠায় পুলিশ। সাহিনুরকে শ্বাসরোধে হত্যার পর তার চোখ উপড়ে ফেলা হয় বলে ধারণা পুলিশের।প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে রংপুর সদর কোতয়ালী থানার ওসি সুশান্ত কুমার জানান, হত্যার শিকার সাহিনুর ইসলাম (১২) স্থানীয় আল জমিয়াতুল ইসলামিয়া নুরুল কোরআন কওমি মাদরাসার নাজেরা বিভাগের ছাত্র ছিল। মঙ্গলবার সকালে মাদরাসার পাশের একটি আখ খেতের মাঝখানে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। থানায় খবর দেয়া হলে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই।ওসি জানান, লাশের সুরতহাল করার সময় দেখে মনে হয়েছে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করতে আখ ক্ষেতে ফেলে রাখা হয়েছে। হত্যাকারীরা শিশুটিকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, তার দুই চোখও উপড়ে ফেলেছে।ওসি আরও জানান, নিহতের মা তাকে জানিয়েছেন- সোমবার (১৫ মে) রাতে মাদরাসায় সাহিনুরের খাবার দিয়ে ও তার সাথে কথা বলে বাড়ি যান তিনি। সকালেই খবর আসে ছেলের মৃত্যুর।ওসি সুশান্ত কুমার আরও জানান, এ ঘটনায় কারা জড়িতদের গ্রেফতারে কাজ করছি আমরা। নিহতের বাবা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। আমরা মাদরাসার ৭ শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের মোটিভ বের হবে। শিক্ষকদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদেরকে মামলায় গ্রেফতার দেখানো হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:39 pm, Tuesday, 16 May 2023
16 Time View