Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

মসলিন সাধারণ মানুষের ক্রয় উপযোগী করতে বেসরকারিকরণ জরুরি: বস্ত্র ও পাট মন্ত্রী

মানিক মিয়া ঢাকা:- ১৭০ বছর আগে হারিয়ে যাওয়া ঢাকাই মসলিন কাপড় ফিরিয়ে এনেছেন গবেষকরা, এ কথা বলেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বলেন, এই কাপড় বড়লোকের পণ্য থেকে সাধারণ মানুষের ক্রয় উপযোগী করতে বেসরকারিকরণ করতে হবে।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে ঢাকার আগারগাঁওয়ে এ সংক্রান্ত সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, এই পণ্যের জিআই মালিকানা প্রতিষ্ঠিত হওয়ার পর গবেষণার মাধ্যমে আসল মসলিন তৈরি করা হচ্ছে। মানভেদে ৭ থেকে ১২ লাখ টাকা একটি ঢাকায় মসলিন শাড়ীর উৎপাদন খরচ পড়ে। এখন এটির বৈচিত্রকরণের জন্য বেসরকারি খাতের উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনারদের উপযোগী করতে হবে। তাহলে এই পণ্য সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে।

গোলাম দস্তগীর গাজী বলেন, সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ দিয়ে মসলিন তৈরিতে শিল্পী ও কারিগর তৈরি করা হয়েছে। দেশে-বিদেশে এই কাপড়ের ব্যাবহার ও বাজার তৈরিতে বেসরকারি খাতের বিকল্প নেই। দেশেই রয়েছে মসলিনের সুতা তৈরির তুলা ও মেশিন। তাই এ খাতে বিনিয়োগ হলে ফিরে আসবে মসলিনের হারানো ঐতিহ্য।সেমিনারে আলোচকরা বলেন, বাজারে যারা মসলিন বলে নানা রকম কাপড় বিক্রি করছেন, মসলিনের ঐতিহ্যের স্বার্থে সেটি বন্ধ না করলে শুধু বেসরকারিকরণ করে সেটি সুফল বয়ে আনবে না।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:44 pm, Tuesday, 16 May 2023
18 Time View