Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

রাস্তা থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, ঢাকা থেকে যুবক গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি:- ঝালকাঠির রাজাপুরে ‘রাস্তা থেকে তুলে নিয়ে ১২ বছর বয়সি স্কুলছাত্রী ধর্ষণ’ মামলার মো. সাবিক নামে এক যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। তিনি এ মামলার একমাত্র আসামি।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ৮ ও ১০ যৌথভাবে অভিযান চালিয়ে ঢাকার তেজগাঁও এলাকা থেকে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে তাকে গ্রেফতার করে।

সাবিক (২২) উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনিকাঠি গ্রামের মৃত নুরু হোসেনের ছেলে। বর্তমানে তিনি উপজেলা সদরের ১নং ওয়ার্ডে বাইপাসমোড় সংলগ্ন দিঘিরপাড় এলাকায় বসবাস করেন।বরিশাল র‌্যাব- ৮ বুধবার দুপুর ২টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গত ৫ মে সন্ধ্যা ৭টার দিকে সপ্তম শ্রেণির ওই ছাত্রী ফুপুর বাসা থেকে খালার বাসায় যাওয়ার সময় জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে মুখে গামছা বেঁধে স্থানীয় সাবু হাওলাদারের বাগানের মধ্যে ধর্ষণ করে ফেলে রেখে যায় সাকিব। পরে স্থানীয়দের সহায়তায় স্কুলছাত্রীকে রক্তাক্ত অবস্থায় পরিবার উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেয়।

এ ঘটনায় ৬ মে সকালে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সাকিবের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে সাকিব পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ৮ ও ১০ যৌথভাবে অভিযান চালিয়ে ঢাকার তেজগাঁও এলাকা থেকে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে তাকে গ্রেফতার করে। তাকে রাজাপুর থানায় হস্তান্তর করা হয় বলেও র‌্যাব জানায়।

রাজাপুর থানা এসআই সঞ্জিব কুমার পহলান বলেন, র‌্যাব-৮ সাবিক নামে ধর্ষণ মামলার এক আসামিকে থানায় সোপর্দ করেছে। পরবর্তী কার্যক্রম শেষে বৃহস্পতিবার সকালে সাকিবকে ঝালকাঠি আদালতে পাঠানো হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:27 pm, Wednesday, 17 May 2023
19 Time View