Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

যাত্রীকে বেঁধে রেখে ভ্যানচালককে গলা কেটে হত্যা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় যাত্রীকে বেঁধে রেখে কুদ্দুস আলী ওরফে কালু (৩৫) নামের এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এরপর চালকের ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ভ্যানের যাত্রী আবদুল আউয়ালের দাবি, অজ্ঞাত তিন দুর্বৃত্ত রোববার সকালে এ ঘটনা ঘটিয়েছে।

নিহত ভ্যানচালক কালুর বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি গ্রামে। আর ভ্যানের যাত্রী আবদুল আউয়ালের বাড়ি পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামে। তিনি সবজি ব্যবসায়ী।রোববার ভোরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে পুঠিয়া উপজেলার গাঁওপাড়া বাজার সংলগ্ন এলাকায় লোমহর্ষক এ খুনের ঘটনা ঘটে।

আউয়ালের বক্তব্য, ভ্যানচালক কালুকে নিয়ে ভোরে তিনি নাটোরের তেবাড়িয়া হাটে সবজি আনতে যাচ্ছিলেন। পথে গাঁওপাড়া বাজারের কাছে পৌঁছলে তিনজন অপরিচিত লোক তাদের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তাদের দুজনকে ধারালো অস্ত্র দেখিয়ে সড়কের পাশের একটি ফাঁকা জমিতে নিয়ে যায়। কালুর কাছে ভ্যানের চাবি চাইলে তিনি দূরে চাবি ছুড়ে ফেলে দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে কালুর চোখ-হাত-পা বেঁধে ফেলে। বেঁধে ফেলা হয় আউয়ালকেও। এরপর ছুরি দিয়ে তারা কালুকে গলা কেটে হত্যা করে। এরপর তারা আউয়ালের কাছে থাকা সাড়ে চার হাজার টাকা ও কালুর ভ্যানটি নিয়ে চলে যায়। তিনি ঘটনাস্থলে কান্নাকাটি করতে থাকলে স্থানীয় লোকজন আসেন এবং এ বিষয়ে পুলিশকে জানানো হয়।

এ ব্যাপারে পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন, ঘটনাটি লোমহর্ষক। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করার উদ্দেশ্যে প্রত্যক্ষদর্শী ভ্যানযাত্রীকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:50 pm, Sunday, 21 May 2023
23 Time View