Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

চারদিন ধরে‌ বঙ্গোপসাগরে ভাসমান থাকা ১৪ জেলে উদ্ধার

বরগুনা প্রতিনিধি:-বঙ্গোপসাগরে ট্রলার বিকল হয়ে চারদিন ধরে ভাসমান থাকা ১৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। রোববার (২১ মে) দুপুরে বরগুনার পাথরঘাটা কোস্টগার্ড সদস্যরা তাদের উদ্ধার করেন। এর আগে বৃহস্পতিবার (১৮ মে) গভীর রাতে সমুদ্রে মাছ ধরতে গিয়ে এমবি মাহফুজা নামের মাছ ধরার ট্রলারটি বিকল হয়ে পড়ে। এতে গত চার দিন ধরে ১৪ জেলে নিয়ে সাগরে ভাসতে থাকে ট্রলারটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, সাগরে ভেসে থাকার খবর পেয়ে অভিযান চালিয়ে বঙ্গোপসাগরের পক্ষীদিয়া এলাকা থেকে ট্রলারসহ জেলেদের উদ্ধার করা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে খাবার সরবরাহ করা হয় কোস্টগার্ডের পক্ষ থেকে।এ বিষয়ে ট্রলারটির মালিক ছগির হোসেন জানান, ট্রলারসহ কোস্টগার্ডের সদস্যরা জেলেদের উদ্ধার করে তীরে নিয়ে এসেছে। সব জেলেরা সুস্থ আছেন। তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:00 pm, Sunday, 21 May 2023
23 Time View