Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

তিন বন্ধুকে হত্যার পর আলামত নষ্ট করতে লাশ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়

ওসামম কক্সবাজার:- কক্সবাজারে মুক্তিপণ না পেয়ে রুবেলসহ তিনজনকে নির্মমভাবে হত্যা করেছে অপহরণকারীরা। পরে লাশ পুড়িয়ে দিয়ে আলামত নষ্ট করার চেষ্টাও করা হয়েছে। এ কারণে মরদেহগুলো অর্ধগলিত হয়েছে।সোনালী ডাকাতকে আটকের পর তার স্বীকারোক্তিতে মরদেহগুলোর সন্ধান পাওয়া গেছে। পরে ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

ডাকাত সোনালীর দেওয়া তথ্যে বুধবার রাতেই এমরুল কবির (৩০) ওরফে ফইরা নামে আরও একজনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৫ এর কার‌্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১৫ অধিনায়ক সাইফুল ইসলাম সুমন এসব বিষয় উল্লেখ করেছেন। আটক সৈয়দ হোসেন ওরফে সোনালী ডাকাত মোচনী ক্যাম্পের ব্লক-ই-এর বাসিন্দা আবু সামাদের ছেলে এবং আর এমরুল করিম ওরফে ফইরা (৩০) টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিলের মৃত আব্দুল করিমের ছেলে।র‌্যাবের দাবি আটককৃতদের মধ্যে সোনালী ডাকাত এই তিনজনকে অপহরণের মূলহোতা।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১৫ এর অধিনায়ক সাইফুল ইসলাম সুমন বলেন, পাত্রী দেখার লোভ দেখিয়ে কক্সবাজার সদরের চৌফলদন্ডী উত্তরপাড়ার মোহাম্মদ আলমের ছেলে জমির হোসেন রুবেল (৩৫) ও তার দুই বন্ধু ইমরান ও ইউসুফকে টেকনাফ নেন সোনালী ডাকাত।পরদিন রুবেলের মোবাইল থেকে অপহরণকারীরা তার পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারকে ভয় দেখাতে নির‌্যাতনের একটি ভিডিও তাদের কাছে প্রেরণ করা হয়। ঘটনাটি জানানোর পর র‌্যাব অপহৃতদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা চালায়।

তিনি জানান, র‌্যাব নির‌্যাতনের ফুটেজে অপহরণকারী চক্রের একজনকে শনাক্ত করে রোহিঙ্গা ক্যাম্প ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় একাধিকবার অভিযান চালায়। সর্বশেষ গত ২৪ মে টেকনাফ হাবিরছড়া দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের মূলহোতা সোনালী ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার অন্যান্য সহযোগীরা কৌশলে পালিয়ে যায়।আটকের পর সোনালী র‌্যাবকে জানায়, অপহৃতদের গুলি করে হত্যা করার পর পাহাড়ের ওপর থেকে ফেলে দেওয়া হয়। পরে লাশগুলো আগুনে পুড়ে আলামত ধ্বংস করারও চেষ্টা করা হয়।পরে আটক সোনালীকে সঙ্গে নিয়ে র‌্যাবের একাধিক দল দীর্ঘ পাঁচ ঘণ্টা দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে অপহরণকারী চক্রের আস্তানায় পৌঁছে। আস্তানার পাশে একটি স্থানে দুইটি গলিত লাশ ও উক্ত স্থান হতে কিছুটা দূরে আরও একজনের গলিত লাশ পাওয়া যায়।গলিত লাশগুলো অপহৃত রুবেল, ইমরান এবং ইউসুফের বলে জানিয়েছেন আটক সোনালী।সোনালী আরও জানায়, বিভিন্ন সময় অপহৃতদের ধরে এই আস্তানায় নির‌্যাতন চালানো হতো। এবং নির‌্যাতনের ভিডিও ধারণ করে ভিকটিমের পরিবারে পাঠিয়ে মুক্তিপণ আদায় করতো। আর দাবিকৃত টাকা না পেলে হত্যা করে পাহাড়ি এলাকায় ফেলে দিত।

রাতেই আটক করা হয় ফইরাকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পিসিআরে গ্রেফতার দুজনের নামে কোনো মামলা কিংবা অপরাধের রেকর্ড নেই। তবে তারাই অপহরণসহ নানা অপরাধকাণ্ডের সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছি আমরা।সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাব-১৫ এর অধিনায়ক বলেন, পাত্রী দেখতে গিয়ে অপহরণ হয়েছে নাকি মাদক বা অন্য কোনো বিষয় এখানে লুকায়িত তা তদন্ত করা হচ্ছে। আমরা চেষ্টা করছি রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক অপরাধ নিয়ন্ত্রণ করতে। শতভাগ মাদক নিয়ন্ত্রণ করা কঠিন দাবি করে তিনি আরও বলেন, মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণে সব শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কাজ করা হচ্ছে।

আশা করছি আমরা অপরাধীকে শনাক্ত করে অপরাধ নিয়ন্ত্রণ করতে পারব।মাদক নিয়ন্ত্রণ নিয়ে তিনি বলেন, আমরা এখন শুধু মাদক বাহকদের পাচ্ছি। মামলা না থাকায় গডফাদারদের চিহ্নিত করা যাচ্ছে না। তবে মাদকের যে তালিকা রয়েছে তা ধরেই নাম আসা গডফাদারদের বিরুদ্ধে নজরদারি বাড়ানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:31 pm, Thursday, 25 May 2023
14 Time View