Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

নাটোরে নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোর জেলা প্রতিনিধি:- নাটোরের বাগাতিপাড়ায় নানার বাড়িতে এসে পানিতে ডুবে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ওয়াফি ইসলাম সায়েম। সে রাজশাহীর দূর্গাপুর উপজেলার খাজখামার গ্রামের সুজন আলীর ছেলে। তার বাবা মালদ্বীপ প্রবাসী।শুক্রবার (২৬ মে) দুপুরে উপজেলার চিমনাপুর সাজিপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিশুটির মা মোছা. মিম বেগম গত বুধবার তার খালু বাগাতিপাড়ার চিমনাপুর গ্রামের মৃত ফকির শাহের ছেলে আব্দুল হাকিমের বাড়িতে শিশুটিকে সঙ্গে নিয়ে বেড়াতে আসেন। সেখানে মজিবর নামের একজনের বিয়ের দাওয়াতে এসেছিলেন। ওই বাড়িতে নতুন জলমটর বসানোর জন্য একটি পানি ভর্তি গর্ত করে রাখা ছিল।

শুক্রবার দুপুরে ওই গর্তের পানিতে পড়ে যায় শিশু সায়েম। স্বজনরা ডুবন্ত সায়েমকে দেখতে পেয়ে পানি থেকে তুলে দ্রুত তাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রেজাউল করিম শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:28 pm, Friday, 26 May 2023
23 Time View