Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

জেদ্দায় দুই বাংলাদেশি হজ এজেন্সি মালিক আটক, অনিশ্চিত ৮২৩ জনের হজযাত্রা

মানিক মিয়া ঢাকা:- ৯ লাখ সৌদি রিয়ালসহ জেদ্দায় আটক হয়েছেন বাংলাদেশের দুই হজ এজেন্সি মালিক। মঙ্গলবার (২৩ মে) বিকেলে কোবা এয়ার ইন্টারন্যাশনাল ও আহসানিয়া হজ মিশনের এই দু’জনকে আটক করে সৌদি সেন্ট্রাল পুলিশ। ফলে, অনিশ্চিত হয়ে পড়েছে ৮২৩ মুসল্লির হজযাত্রা।

এরইমধ্যে, ধর্ম মন্ত্রণালয় চিঠি দিয়ে ১০ দিন পিছিয়ে বিমান টিকিট কাটতে বলেছে হজ অফিসকে। হজ পরিচালক ও হাব সভাপতি বলছেন, জটিলতা হলেও শেষ পর্যন্ত তারা হজে যেতে পারবেন।হজ ব্যবস্থাপনায় নানা অগ্রগতি হলেও, ভোগান্তি আর আশঙ্কা পিছু ছাড়ছে না মুসল্লিদের। হজযাত্রার উদ্বোধনী দিনেই ভিসা জটিলতায় নির্ধারিত ফ্লাইটে যেতে পারেননি ১৪০ জন। আর, এবার আরও বড় ধাক্কা। আশঙ্কা দেখা দিয়েছে আটশ’রও বেশি মুসল্লির হজযাত্রা নিয়ে।

জানা গেছে, কোবা এয়ার ইন্টারন্যাশনালের মালিক মাহমুদুর রহমান ও আহসানিয়া হজ এজেন্সির ব্যবস্থাপক সাদ-বিন-মাহমুদ সৌদি পুলিশের হাতে আটক হয়েছেন। লিড এজেন্সি হিসাবে তাদের সঙ্গে মুসল্লি পাঠাচ্ছে ইউরো এয়ার ইন্টার ন্যাশনালও।

৮শ’ ২৩ মুসল্লি তাদের মাধ্যমে হজে যাওয়ার কথা।হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ওই দুই এজেন্সি একদিনে যে পরিমাণ টাকা উঠিয়েছে ওই টাকার অ্যামাউন্টই সন্দেহজনক লেগেছে সৌদি কর্তৃপক্ষের কাছে।বিষয়টি সুরাহা করতে এরইমধ্যে কাজ শুরু করেছে ধর্ম মন্ত্রণালয় ও সৌদি হজ মিশন। মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, ১০ দিন পিছিয়ে বিমান টিকিট কাটা হচ্ছে। শেষ পর্যন্ত আর এ সংকট থাকবে না বলে প্রত্যাশা তাদের।

হজ্জ অফিসের পরিচালক সাইফুল ইসলাম আরও বলেন, যেহেতু এজেন্সির মালিক সমস্যায় আছে তাদের প্রতিনিধিও সমস্যায় আছে; তাদের সমস্যার কারণে হজযাত্রা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় এজন্য হজযাত্রা ১০দিন পিছিয়ে দিয়ে বাংলাদেশ বিমানকে অনুরোধ করা হয়েছে টিকিট করার জন্য। আশা করি, এরমধ্যেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।এ বিষয়ে কাজ করছেন হজ এজেন্সি মালিকদের সংগঠন হাব-ও। তাদের কী ধরনের সহায়তা দরকার সেটি ঠিক করা হচ্ছে।হাবের সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, একসাথে অনেক টাকা উত্তোলন করায় এটা সৌদি সেন্ট্রাল ব্যাংক নোটিস করেছে।

তারা তাৎক্ষণিক তাদেরকে টাকাসহ গ্রেফতার করেছে। সৌদি আইন অনুযায়ী তাদের কাছে এতো বেশি পরিমাণ ক্যাশ থাকার কথা না। আবার, হজ ব্যবস্থাপনার কারণে একটা এজেন্সির কাছে এই পরিমাণ ক্যাশ থাকতেই পারে। কাজটা একটু কঠিন হলেও হজ যাত্রা অনিশ্চিত হবে না। হয়তো এখানে সবাইকে একটু কষ্ট করতে হবে।প্রসঙ্গত, আশকোনার হজ ক্যাম্প থেকে অন্য মুসল্লিদের নিয়ে নির্ধারিত সময়েই ঢাকা ছেড়ে যাচ্ছে হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:36 pm, Friday, 26 May 2023
39 Time View