Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

আ.লীগকে কেউ ধ্বংস করতে পারবে না:শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদন:- প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যেসব কাজ করে, সব পরিকল্পিতভাবে করে।

আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন। দেশ ও মানুষের স্বার্থে এই সংগঠন গড়ে উঠেছে। এই সংগঠনকে কেউ ধ্বংস করতে পারেনি, পারবেও না।শনিবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে এদেশের উন্নতি হয়, এটাই বাস্তব। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়- তা প্রমাণিত।আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়েই বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে স্বল্প সময়ের মধ্যে স্বল্পোন্নত দেশ হিসেবে গড়ে তোলেন।

আওয়ামী লীগ নামক সংগঠন এদেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রামে সবসময় ভূমিকা পালন করেছে।প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই যে দেশের কল্যাণ হয়, মানুষের কল্যাণ হয়- সেটা আমরা প্রমাণ করেছি। কারণ আমরা যে কাজ করি, আওয়ামী লীগ যেসব পরিকল্পনা নেয় ও পদক্ষেপ নেয়- আমরা সব পরকল্পিতভাবে করি।তিনি বলেন, আমাদের দেশ, মাটি, মানুষ, পরিবেশ, আমাদের দেশের ভৌগলিক অবস্থা, প্রাকৃতিক অবস্থা সবকিছু বিবেচনা করেই কিন্তু আমরা প্রতিটি প্রকল্প গ্রহণ করি। যার ফলে আমাদের প্রতিটি প্রকল্পই সাফল্য অর্জন করে এবং মানুষ তার সুফল পায়।শেখ হাসিনা বলেন, আজকে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল হয়েছে।

বাংলাদেশ আজকে যে গণতান্ত্রিক ধারা অর্জন করতে পেরেছে সেখানে আওয়ামী লীগসহ আমাদের সমমনা দলগুলোকে নিয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা গণতন্ত্র অর্জন করতে পেরেছি। যার ফলে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।‘আওয়ামী লীগ ভোট চোর’- বিএনপির এমন মন্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সারা জীবন ভোট চুরি করেই চলছে বিএনপি। তারা নিজেরা চোর। তাই সবাইকে নিজেদের মতো মনে করে।এর আগে তেজগাঁও শিল্প এলাকায় নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণসহ কেন্দ্রীয় ও শাখা নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:12 pm, Saturday, 3 June 2023
20 Time View