Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

পোকা মারতে বাসায় ওষুধ দিয়ে দুই সন্তান হারালেন ব্যবসায়ী

মেহেদী হাসান ঢাকা:- পোকামাকড় মারতে বাসায় পেস্ট কন্ট্রোল সার্ভিসের মাধ্যমে ওষুধ প্রয়োগের পর অসুস্থ হয়ে এক ব্যবসায়ীর দুই ছেলের মৃত্যু হয়েছে।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম জানান, তাদের একজন রোববার সকালে, অন্যজন গভীর রাতে মারা যায়। ৯ ও ১৫ বছর বয়সী শিশু দুটির বাবা ব্যবসায়ী মোবারক হোসেন তুষার ঢাকা উত্তরা রয়েল ক্লাবের সাবেক সভাপতি। তার মেয়ে এখনো অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।এই পুলিশ কর্মকর্তা বলেন, বাসার পোকামাকড় তাড়ানোর জন্য একটি পেস্ট কন্ট্রোল কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন মোবারক হোসেন তুষার।

ওই কোম্পানির কর্মীরা শনিবার বাসায় ওষুধ দিয়ে দুই-তিন ঘণ্টা পরে ঘরে ঢুকতে বলেছিল।পরিবারটি নয় ঘণ্টা পরে বাসায় ঢুকে বিষক্রিয়ায় আক্রান্ত হয়। তাদের সকলেরই পেট খারাপ, বমির মত উপসর্গ দেখা দেয়। রোববার ভোরে নয় বছরের ছোট ছেলেটি মারা যায়। ছোট ছেলেকে দাফন করে আসতে না আসতেই রোববার গভীর রাতে ১৫ বছর বয়সী বড় ছেলের মৃত্যু হয়।সোমবার সকালে পুলিশ এভারকেয়ার হাসপাতালে মারা যাওয়া ১৫ বছরের ছেলেটির লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।

ওই পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সেই কোম্পানি পোকামাকড় নিধনের জন্য এলুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট (গ্যাস ট্যাবলেট) ব্যবহার করেছিল, যেটা থেকে বিষাক্ত গ্যাস তৈরি হয়। সেই গ্যাসের বিষক্রিয়াতেই পরিবারটি এই হৃদয় বিদারক ঘটনার শিকার হয়েছে।

ভাটারা থানার ওসি আসাদুজ্জামান বলেন, দুই শিশুর বাবা এ ব্যাপারে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। মামলার পর আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:12 pm, Monday, 5 June 2023
25 Time View