শাহরিয়ার কবিরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদী হাসান ঢাকা:- বৃহস্পতিবার (৮ জুন) রাতে রাজধানীর বনানীর বাসা থেকে তার মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে বনানী থানা পুলিশ।

শুক্রবার (৯ জুন) দুপুরে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বনানীর একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।