Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

৪ মণ হরিণের মাংসসহ ট্রলার জব্দ

বরগুনা জেলা প্রতিনিধি:- বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদী থেকে বস্তাবন্দি চার মণ হরিণের মাংসসহ একটি ট্রলার জব্দ করেছে নৌ-পুলিশ।

রোববার (১১ জুন) চরদুয়ানি নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম সরদার এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (১০ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার বলেশ্বর নদীর কিনারে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, শনিবার রাতে পাচারকারী সদস্যরা নৌ-পুলিশের টহল উপস্থিতি টের পেয়ে ট্রলার ও পলিথিনে পেচানো বস্তাবন্দি মাংস রেখে স্থান ত্যাগ করে পালিয়ে যায়।

পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম সরদার বলেন, শনিবার রাতে বলেশ্বর নদীতে ৬৫ দিনের ইলিশ সংরক্ষণ অভিযান ডিউটি করার সময় একটি ট্রলার থেকে চার মণ হরিণের মাংস পলিথিনে মোড়ানো অবস্থায় জব্দ করা হয়েছে। এ সময় পাচারকারীরা নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:25 pm, Sunday, 11 June 2023
17 Time View