Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

কক্সবাজার পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় হাতেনাতে আটক

ওসামম কক্সবাজার জেলা প্রতিনিধি:- কক্সবাজার পৌরসভার নির্বাচন সোমবার (১২ জুন)। এরই মধ্যে শেষ হয়েছে প্রচার-প্রচারণা। রোববার রাত পোহালেই শুরু হবে ভোট গ্রহণ। ভোটের আগে শেষ মুহূর্তে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র পদপ্রার্থী মাসেদুল হক রাশেদের বিরুদ্ধে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১০ জুন ) রাতে পৌরসভার ১০নং ওয়ার্ডের মোজাহারপাড়া এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাশেদুল হক রাশেদের পক্ষে টাকা বিতরণের সময় মো. ইসমাইল হোসেন নামে এক কর্মীকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং ঘটনার সত্যতা পেয়ে জনসম্মুখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে, নির্বাচনী ১৭(গ) ধারায় ইসমাইল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং তার কাছে থাকা ২২৬০ টাকা ও টাকা বিতরণের লিস্ট জব্দ করেন।

কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটার ৯৪ হাজার ৮০২ জন। এবারের নির্বাচনে পাঁচ প্রার্থী মাঠের লড়াইয়ে থাকলেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী ও নাগরিক কমিটি মনোনীত প্রার্থী (আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত) মাশেদুল হক রাশেদের মাঝে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:11 pm, Sunday, 11 June 2023
10 Time View