Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

নাটোরের নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নাটোর জেলা প্রতিনিধি:- নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে দায়েরকৃত ছাত্রলীগ নেতা জামিউল ইসলাম জীবন হত্যা মামলার চার্জশিট (অপরাধ) আদালত গ্রহণ করায় তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

একইসঙ্গে পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যান-১ কে উপজেলা চেয়ারম্যানের আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।বুধবার (১৪ জুন) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখার উপ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

চিঠি প্রাপ্তির পর থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর আগে ওই মামলাজনিত কারণে উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদ কারাগারে অবস্থান করায় আর্থিক স্বাক্ষরিক ক্ষমতা হারিয়ে ফেলেন।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাময়িকভাবে বরখাস্ত হওয়ার খবর বিভিন্ন লোকমুখে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছেন। তবে মন্ত্রণালয় থেকে এখনো এ সংক্রান্ত চিঠি হাতে পাননি। চিঠি হাতে পাওয়ার পর মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখা হবে।

প্রসঙ্গত, ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদ ও তার তিন ভাইসহ অন্যরা ছাত্রলীগ নেতা জামিউল ইসলাম জীবনকে মারপিট করেন। এ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৩ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ছাত্রলীগনেতা জীবনের মা জাহানারা বেগম বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা রুজু করেন।ওই মামলা ও ঘটনার পর থেকে পালিয়ে বেড়ান আসাদ। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফিরে আসেন।

পরে অন্য একটি মারামারির মামলায় আদালতে হাজিরা দিকে গেলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। এছাড়া উচ্চ আদালত থেকে নেয়া জামিনের মেয়াদ শেষ হলে নিম্ন আদালতের নির্দেশে কারাগারে রাখা হয় তাকে। এরপর দীর্ঘদিন কারাগারে অবস্থান করা অবস্থায় আইনজীবীর মাধ্যমে উচ্চ আদালত থেকে জামিন নেন তিনি।অন্যদিকে মামলাটি তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট প্রদান করেন।

প্রাথমিকভাবে অপরাধ প্রমাণ হওয়ায় এবং আদালত চার্জশিট (অপরাধ) গ্রহণ করায় চেয়ারম্যান পদ থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।এ ব্যাপারে জানতে নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামানের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:13 pm, Wednesday, 14 June 2023
13 Time View