Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

কক্সবাজারে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কক্সবাজার জেলা প্রতিনিধি:– কক্সবাজার সদর উপজেলার খুরুশকূলে বসত ভিটার জায়গার বিরোধের জেরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই খুন হয়েছে।বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের মধ্যম রাস্তার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন (৪০) ওই এলাকার মৃত মো. শাহাব উদ্দিনের ছেলে।

কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সদরের খুরুশকুল ইউনিয়নের মধ্যম রাস্তার পাড়ার বাসিন্দা মো. শাহাব উদ্দিন জীবিত থাকা অবস্থায় মেজ ছেলে বেলাল নিজে আলাদা বসত ভিটা কিনে পরিবার নিয়ে বসবাস করতেন। ১৫ বছর আগে শাহাব উদ্দিন মারা যান। বাবার মৃত্যুর পর বেলাল হোসেন ভাইদের কাছে পৈত্রিক সূত্রে বসত ভিটার মালিকানা দাবি করে।

এ নিয়ে বড় ভাই মোস্তাক আহমদের সঙ্গে ছোট ভাই বেলালের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে গত কিছুদিন আগে বেলাল পৈত্রিক সূত্রের অংশ বিশেষ সীমানা ঘেরা দিয়ে ঘিরে ফেলেন। এতে বিরোধের জেরে শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় ইউপি সদস্যের মধ্যস্থতায় সালিশি বৈঠকের দিন ধার্য ছিল।ওসি বলেন, বৃহস্পতিবার দুপুরে বেলাল হোসেন সীমানা ঘেরা দেয়া বসত ভিটা দেখতে যান। এ সময় বসত ভিটার মালিকানা দাবি নিয়ে বড় ভাই মোস্তাক ও ছোট ভাই বেলালের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। একপর্যায়ে দুই ভাই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে উভয়ে ধস্তাধস্তিতে বেলাল ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওসি আরও বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:53 pm, Thursday, 15 June 2023
14 Time View